দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তার স্ত্রী ও তিন সন্তানের নামে মোট ৩৬ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৪৯৫ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুদক তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। কার নামে কত সম্পদ দুদক সূত্রে জানা গেছে, শেখ ফজলুল করিম সেলিমের নিজের নামে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে অনুসন্ধান দল। এ ছাড়া তার স্ত্রী ফাতেমা সেলিমের নামে ১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫৫ টাকা, ছেলে শেখ ফজলে নাঈমের নামে ১১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৪৪ টাকা, মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে ৬ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার টাকা এবং ছেলে ও এফবিসিসিআইর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের নামে ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দুদকের দাবি, শেখ সেলিম ছাড়া তার স্ত্রী ও সন্তানদের নামে-বেনামে দেশে ও বিদেশে আরও বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ থাকতে পারে। এসব সম্পদের তথ্য যাচাই এবং সম্পদ অর্জনের প্রকৃত উৎস জানতে তাদের চারজনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় এই নোটিশ দেওয়া হবে। শিগগিরই সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ শনাক্ত: সাবেক এমপি শেখ সেলিম ও পরিবারের সদস্যদের নোটিশ দুদকের

৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ শনাক্ত: সাবেক এমপি শেখ সেলিম ও পরিবারের সদস্যদের নোটিশ দুদকের
অ
অনলাইন ডেস্কএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়
বিরোধীদল কি মুখে আঙুল দিয়ে বসে থাকবে, প্রশ্ন ছুড়লেন জামায়াত আমির
আরও অপরাধ
আরও দেখুন→
অপরাধ
টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে সুমনসহ দুইজন গ্রেপ্তার, সুইচ গিয়ার ও চাকু উদ্ধার

অপরাধ
সাভারে ৬৪০ ইয়াবাসহ ধরা তিন কারবারি, এলাকায় চাঞ্চল্য ও স্বস্তি

অপরাধ
তিতাস নদী থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

অপরাধ
গত বছর কুপিয়ে জখম, এবার গুলি—নেত্রকোণার সাংবাদিককে কে হত্যা করল?

অপরাধ
খুলনায় পুলিশের বড় অভিযান, মাদকসহ ৯ আসামি ধরা, দুজনের জেল
সর্বশেষ খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়










