জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে মো. মাহিন (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে আহত মাহিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় প্রতিবেশীদের বরাত দিয়ে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সামান্য সামনে, আহত কিশোরের বাড়ির কাছেই এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, এ সময় মাহিনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মাহিন খলাপাড়া গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে।
এ ঘটনায় মনিয়ন্দ ইউনিয়নের শৌনলোহঘর গ্রামের মোশাররফ মিয়ার ছেলে মো. ওমর মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে এ ঘটনায় থানায় মামলা বা অভিযোগ দায়ের, অভিযুক্তের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
















