মো:আল-মাহফুজ শাওন
খুলনা মহানগর কৃষক দলের সভাপতি জনাব আখতারুজ্জামান সজীব তালুকদারকে খুলনা জেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সদস্য করা হয়েছে।
কৃষি ও কৃষকের উন্নয়ন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং কৃষি খাতের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আখতারুজ্জামান সজীব তালুকদার খুলনা মহানগর কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দায়িত্বে কৃষকদের স্বার্থ ও কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ায় তাকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।





















