মো: আরিফুল ইসলাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ই অক্টোবর শনিবার রাতে পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মো: তাজিনুর ইসলাম, উপজেলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা। এ'সময় তাঁর সঙ্গে ফরিদপুর পৌরসভা ৩নং ওয়ার্ড দলনেতা মো: আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ ধরনের পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি উৎসবের পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।