বাংলাদেশ আদর্শ মানবিক ফাউন্ডেশনের ৪১ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিচালনা আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফ মিয়া। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইয়াকুব আলীকে।
ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় রাজধানীর ভলিউম এক্সপ্রেস মার্কেটের ২ নম্বর ভবনে অবস্থিত বলে কমিটির নথিতে উল্লেখ করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ৪১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে ঢাকা, গাজীপুর, চাঁদপুর, রংপুর, টাঙ্গাইল, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধিদের রাখা হয়েছে।
ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম আকন ও মো. দন্তল প্রামাণিক। কমিটির নথিতে সংগঠনটির মানবিক ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
















