মোঃ রনি রজব ভোলাহাট
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে হৃদয়বিদারক ঘটনা ঘটে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের ছুরি আঘাতে আয়েশা বেগম(৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার( ৩ অক্টোবর)২০২৬ সন্ধ্যায় উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই এলাকার বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আয়েশা বেগমের সাথে তার সৎ ছেলে আশিকুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিকুর ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ঘাতক আশিকুর রহমান পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন র
















