দেশের শীর্ষ কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে ফের শুরু হচ্ছে জনপ্রিয় ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। টানা চার সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া অনুষ্ঠানটি এবার আসছে পঞ্চম সিজনের জমজমাট আয়োজন নিয়ে। নতুন সিজনে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেম, তারকাদের উপস্থিতিসহ আরও নতুন চমক। গত ৩ অক্টোবর রাজধানীর গুলশানে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কনকা পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী।