মোঃ নুরুল ইসলাম

নওগাঁর ধামইরহাটে উপজেলা আমাইতাডা বাজারে সাম্প্রতিক ঘটে যাওয়া ভাংচুর ও লুটপাটের ঘটনা সরেজমিনে নওগাঁ -২ জআসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক পরিদর্শন করেছেন।

৪ অক্টোবর ( রবিবার) সকাল ১০ টায় আমাইতাডা বাজারে সাম্প্রতিক ঘটে যাওয়া ভাংচুর ও লুটপাটের ঘটনা সরেজমিনে পরিদর্শন করেন এবং তিনি ভুক্তভোগীদের খোজ খবর নেন ও শান্তনা দিয়ে বলেন অপরাধী যে কেহ হোক না কেন, তাদের কাউকে ছাড দেওয়া হবে না। ঘটনার সাথে জডিত দ্রুত শনাক্ত করে প্রকৃত দোষীদের চিন্হিত সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন কোন অপরাধী আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি বরদাস্ত করা হবে না এবং অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হবে। এমপি মহোদয় পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ প্রদান করেন সঠিক তদন্তের মাধ্যমে আসল অপরাধী বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন মাওঃ আতাউর রহমান সহ জামাতে ইসলামের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।