ভারতের পাঞ্জাবের পাতিয়ালায় চিতকারা বিশ্ববিদ্যালয়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন নাঙ্গালের বাসিন্দা হিমাংশু ও আম্বালার বাসিন্দা আরিয়ান। পুলিশ বলছে, তদন্তে উঠে এসেছে তারা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের উসকানি দিয়েছিলেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভূত থাকার দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গভীর রাতে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। ঘটনার পর পুলিশ একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট, বার্তা এবং শিক্ষার্থীসহ অন্যদের অনলাইন কার্যক্রম খতিয়ে দেখা হয়। বানুরের ডিএসপি সুখদেব সিং জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এফআইআরে আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তদন্তকারীরা বলছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উসকানির পাশাপাশি সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং সরকারি কর্মীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি
ভুয়া ভূতের ভিডিও ছড়িয়ে বিক্ষোভে উসকানি, পাঞ্জাবে গ্রেপ্তার ২

ভুয়া ভূতের ভিডিও ছড়িয়ে বিক্ষোভে উসকানি, পাঞ্জাবে গ্রেপ্তার ২
আ
আন্তর্জাতিক ডেস্কএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়
বিরোধীদল কি মুখে আঙুল দিয়ে বসে থাকবে, প্রশ্ন ছুড়লেন জামায়াত আমির

সারাদেশ
দামুড়হুদা স্টেডিয়াম মাঠ রক্ষায় মানববন্ধন, প্রশাসনকে স্মারকলিপি নাগরিক সমাজের
আরও আন্তর্জাতিক
আরও দেখুন→
আন্তর্জাতিক
জীবনযাত্রার ব্যয় অসহনীয়, রাস্তায় হাজারো শিক্ষার্থী, উত্তাল ইতালির শরৎ

আন্তর্জাতিক
জাতীয় পতাকা ওড়ানোর আগেই আটক অভিজিৎ, পুলিশকে বললেন ফাঁসিতে লটকে দিন

আন্তর্জাতিক
ক্লাস চলাকালেই ধসে পড়ল ছাদ, প্রাণ গেল ২৮ শিশুসহ শিক্ষকের

আন্তর্জাতিক
রিয়াদে সৌদি-কাতারের সঙ্গে জ্বালানি নিরাপত্তায় বড় বৈঠক করলেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে
সর্বশেষ খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়
বিরোধীদল কি মুখে আঙুল দিয়ে বসে থাকবে, প্রশ্ন ছুড়লেন জামায়াত আমির

সারাদেশ










