ফেনী প্রতিনিধি
ফেনী জেলা শহরের পূর্ব উকিল পাড়া এলাকায় গভীর রাতে নাশকতামূলক মিছিলের প্রস্তুতিকালীন অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সেক্রেটারি ও ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিসহ ০৬ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২৫ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ ভোর রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় ফেনী মডেল থানাধীন পূর্ব উকিল পাড়াস্থ আবুল কালাম মিনার-এর বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একদল নেতাকর্মী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার উদ্দেশ্যে মিছিল করার জন্য জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বাড়িতে ঝটিকা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে ৬ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন:১. আবুল কালাম মিনার (৪৩), পিতা- মৃত দিদারুল আলম, গ্রাম- পূর্ব উকিল পাড়া, থানা- ফেনী সদর, জেলা- ফেনী। (পদবী: সাধারণ সম্পাদক, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং জেলা যুবলীগ সাধারণ সম্পাদকের আপন ভাই)।২. মোঃ ফাহিম (১৯), পিতা- আবুল কালাম আজাদ, মাতা- বেলা আক্তার, গ্রাম- মাস্টার পাড়া, থানা- ফেনী সদর, জেলা- ফেনী। (পদবী: সভাপতি, ১নং ওয়ার্ড ছাত্রলীগ, ফেনী পৌরসভা)। তিনি একাধিক মামলার এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।৩. মোঃ রাসেল (২১), পিতা- মোঃ সিরাজ মিয়া, মাতা- রানী বেগম, গ্রাম- উত্তর ছাগল খলিফা হাট, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী।৪. আব্দুর রহমান (১৯), পিতা- মোঃ শাহ আলম, মাতা- তাহমিনা আক্তার, গ্রাম ও থানা- সোনাগাজী, জেলা- ফেনী।৫. শরিফুল ইসলাম আশিক (২০), পিতা- মোঃ ইয়াসিন, মাতা- বিবি আসমা, গ্রাম- মধুয়াই, থানা- ফেনী সদর, জেলা- ফেনী।৬. নিজাম উদ্দিন মাহমুদ (২৬), পিতা- জালাল উদ্দিন, মাতা- নাজমা বেগম, গ্রাম- পূর্ব উকিল পাড়া, থানা- ফেনী সদর, জেলা- ফেনী।
সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
















