মো: আল-মাহফুজ শাওন
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬ (অনূর্ধ্ব-২০) প্রতিযোগিতায় অংশ নিচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা দল।
দলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবুল বাশার। দলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তৌহিদুল ইসলাম তৌহিদ এবং ম্যানেজার হিসেবে রয়েছেন সজীব হাসান।
তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে এ টুর্নামেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া চর্চা ও খেলাধুলার প্রসারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
















