ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
জনস্বার্থে জারি করা এই আদেশের মাধ্যমে মোহাম্মদ রুহুল কবীর খানকে গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
















