আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র। সোমবার দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দেওয়া এবং সম্মাননার মাধ্যমে তাঁদের মর্যাদা তুলে ধরাই দিবসটি উদযাপনের অন্যতম উদ্দেশ্য। এ বছর প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। প্রাথমিকের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন ও মাদ্রাসার ২ জন রয়েছেন। মাধ্যমিকের ২০ জনের মধ্যে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন রয়েছেন। কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জনকে সম্মাননা দেওয়া হবে। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন রয়েছেন। চিকিৎসা শিক্ষায় ৫ জন চিকিৎসা মহাবিদ্যালয়ের ও ৫ জন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মাননা পাবেন। এছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক রয়েছেন তালিকায়। প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষকও এই সম্মাননা পাচ্ছেন। সম্মাননা হিসেবে প্রত্যেকে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র পাবেন। বিশেষ প্রয়োজনে সম্মাননার স্তর ও সংখ্যা কমানো বা বাড়ানোর ক্ষমতা জাতীয় স্টিয়ারিং কমিটির রয়েছে।
জাতি গড়ার কারিগরদের বড় সম্মান, ১০১ শিক্ষকের হাতে ২ লাখ টাকা ও ক্রেস্ট

জাতি গড়ার কারিগরদের বড় সম্মান, ১০১ শিক্ষকের হাতে ২ লাখ টাকা ও ক্রেস্ট
শ
শিক্ষাঙ্গনএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়
বিরোধীদল কি মুখে আঙুল দিয়ে বসে থাকবে, প্রশ্ন ছুড়লেন জামায়াত আমির
আরও জাতীয়

সর্বশেষ খবর