​ঝালকাঠি প্রতিনিধি

​ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল।

​সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

​অনুষ্ঠানে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি ঝালকাঠির চারটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশ নেন।

​প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, “জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের দৌড়গোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রতিটি কর্মকর্তাকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।”

​সভায় জেলার অবকাঠামোগত উন্নয়ন, সেবা প্রদান সহজীকরণ ও চলমান বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মো. আমিনুল ইসলাম