মো: আল-মাহফুজ শাওন
খুলনা নগরীর লবণচরা থানাধীন হঠাৎ বাজার ইসলামপাড়া বালুর মাঠ এলাকায় এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানা গেছে।





















