মো:আল-মাহফুজ শাওন

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খুলনা সদর থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা সদর থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা আবাসিক, প্রান্তিক আবাসিক, মুসলমানপাড়া, রায়পাড়া, বিএকে রোড, তেঁতুলতলা ও আশপাশের এলাকার বাসিন্দা এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং মতামত প্রদান করেন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।