আলমগীর কবীর হৃদয়
সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আহম্মদ আলী মাস্টারের ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক সিনসা কর্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা এবং দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মরহুমের কর্মময় এবং পারিবারিক জীবনের উপর স্মৃতিচারণ করেন মরহুমের বড় ছেলে মোঃ আখতারুজ্জামান জর্জ। এছাড়াও মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি কবি, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, দৈনিক সিনসার সহযোগি সম্পাদক শফিক আল কামাল, শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদ উল ইসলাম, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটি এম ফজলুল করিম, ফজলে রাব্বি, ইমন প্রমুখ। বক্তারা বলেন, আহম্মদ আলী একজন সমাজ সচেতন মানুষ ছিলেন। কর্মজীবনে তিনি সময়ের প্রতি যথাযথ মূল্যায়ন করতেন । কখনো দেরিতে কর্ম¯হলে যেতেন না। তিনি তার পেশার স্বীকৃতি স্বরূপ দুই বার উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পদক লাভ করেন। প্রসঙ্গত: সুজানগর উপজেলার পৌরসভার মানিকদীর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আহম্মদ আলী জন্ম গ্রহন করেন। তার পিতার নাম বাবুর আলী প্রামানিক। তিনি ১৯৬২ সালে সুজানগর উ”চ বিদ্যালয় বর্তমানে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাশ করেন। রাইশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সুজানগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, পাবনা সদরের ভাউডাঙ্গা শহীদ আব্দুস সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্বশেষে সুজানগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। তিঁনি ১৯৯৬ সালের ৬ অক্টোবর মৃত্যুবরণ করেন। মরহুমের ৪ ছেলে এবং ৪ মেয়ে। ছেলেদের মধ্যে বড় ছেলে মোঃ আখতারুজ্জামান জর্জ মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মেঝ ছেলে মোঃ হেদায়েতুল হক ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, সেজ ছেলে মোঃ শরিফুল ইসলাম সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ছোট্ট ছেলে মোঃ আরিফুল ইসলাম পাবনায় মেট লাইফ এলিকো ইনস্যুরেন্সে কর্মরত আছেন। মরহুমের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
















