মিশরে বাংলাদেশি প্রশিক্ষিত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বাংলাদেশের আম রপ্তানি বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পোশাকশিল্পের বাজার সম্প্রসারণ নিয়ে মিশরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী। সম্প্রতি কায়রোতে বাংলাদেশ দূতাবাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মতবিনিময়কালে ড. কেরামত আলী বলেন, শিবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রশিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের মিশরের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে উভয় দেশই উপকৃত হবে। মিশরের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থকরী ফসল আম, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম মিশরের বাজারে রপ্তানির সুযোগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মিশরে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশি পোশাকশিল্পের চাহিদা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এছাড়া হুন্ডির পরিবর্তে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স দেশে পাঠানোর সুযোগ বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন। জবাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে বলেন, মিশরে বাংলাদেশি দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দূতাবাস নিরলসভাবে কাজ করছে। মিশরের বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তিনি জানান, মিশরের কৃষি, ফার্মাসিউটিক্যালস, সিরামিক, মৎস্য এবং খনিজ সম্পদ উত্তোলনসহ বিভিন্ন খাতে বাংলাদেশি প্রশিক্ষিত শ্রমিক নিয়োগের বিষয়টি বিবেচনা করছে মিশর সরকার। এ ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মতবিনিময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
মিশরে কাজ পাচ্ছেন বাংলাদেশি যুবকরা, যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম

মিশরে কাজ পাচ্ছেন বাংলাদেশি যুবকরা, যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম
এ
এই মুহূর্তের বার্তা ডেস্কএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়
বিরোধীদল কি মুখে আঙুল দিয়ে বসে থাকবে, প্রশ্ন ছুড়লেন জামায়াত আমির

সারাদেশ
দামুড়হুদা স্টেডিয়াম মাঠ রক্ষায় মানববন্ধন, প্রশাসনকে স্মারকলিপি নাগরিক সমাজের
আরও প্রবাস
আরও দেখুন→
প্রবাস
মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ, ভাগ্য অনিশ্চয়তায় শত শত কর্মী

প্রবাস
বিমানবন্দরে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির কাছে প্রবাসীদের ৮ দফা দাবি

প্রবাস
কুয়েতে বড় ধরনের সিগারেট চো রাচালান ঠেকাল নিরাপত্তা বাহিনী

প্রবাস
আজমানে মসজিদের পাশে বাংলাদেশি নারী, পরিবারের সন্ধান চায় প্রবাসীরা

প্রবাস
কুয়ালালামপুরে বাংলাদেশের সংস্কৃতির প্রাণছোঁয়া পরিবেশনা মুগ্ধ করল বিদেশি দর্শকদের
সর্বশেষ খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়
বিরোধীদল কি মুখে আঙুল দিয়ে বসে থাকবে, প্রশ্ন ছুড়লেন জামায়াত আমির

সারাদেশ










