সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল হকের আদালতে পুলিশের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ও তার স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় এমপি নজরুল, তার স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তে গুরুত্ব দিতেই তাদের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















