যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিন থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি পালন করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

সেই কর্মসূচির অংশ হিসেবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।