​পিরোজপুর প্রতিনিধি:

​পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর এমপি।

​সভায় পিরোজপুর জেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, হাসপাতালের অবকাঠামো এবং বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় রোগীদের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ, পুলিশ সুপার জনাব মনজুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুরের সিভিল সার্জন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয় বিষয়সমূহ তুলে ধরেন।

​আলোচনাসভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয় এবং হাসপাতাল সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার নিমিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভা শেষে সভাপতির নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

​পিরোজপুর জেলা হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত, কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।