এম এ নকিব নাছরুল্লাহ্
পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রজ্ঞাবান কর্মকর্তা জনাব মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ) পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের কাছ থেকে তিনি এই দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশ পিরোজপুরের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুর জেলায় যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাবগত পুলিশ সুপারের নেতৃত্বে পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে জেলাবাসীর প্রত্যাশা।
















