জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং তাঁর নিউইয়র্ক সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে তুলে ধরতে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ, সেখানে তাঁর বিভিন্ন কার্যক্রম এবং বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিতসহ সফরের সার্বিক দিকগুলো তুলে ধরা হবে। এই সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সংবাদ সম্মেলনে অংশ নিতে ইচ্ছুক সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।
















