মো: আরিফুল ইসলাম
রাজশাহী বিভাগের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় অবস্থিত বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন একটি ঐতিহ্যবাহী স্টেশন। পাবনা জেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম জানান, ১৯১৫-১৬ সালের মধ্যে সারা-সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইনটি নির্মাণ করে। সে সময় এই লাইনের স্টেশন হিসেবে বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। দীর্ঘদিন ধরে স্টেশনটি যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে এখানে লালমনি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রাজশাহী এক্সপ্রেস, ঢাকা কমিউটার ও লোকাল ট্রেন যাত্রাবিরতি দেয়।
















