মোঃ রনি রজব

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামে অবস্থিত বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ডেঙ্গু প্রতিরোধে সতর্ক বার্তা জানিয়েছেন।এটি একটি সমাজ

কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন। সচেতন হই ডেঙ্গু মুক্ত থাকি,ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এটিয় মশার বিস্তার রোধে আমাদের সবাই কে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় হল:

বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

ফুলের টব,বালতি, ড্রাম, বোতল ও পরিত্যক্ত নিয়মিত পরিষ্কার রাখুন।পানির পাত্র ঢেকে রাখুন।বাড়ির আশেপাশের আবর্জনা ও পরিত্যক্ত জিনিসপত্র পরিষ্কার রাখুন।

দিনে ও রাতে মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

জানালা দরজায় মশারোধী নেট ব্যবহার করুন।

শিশু ও বয়স্কদের মশার কামড় হাতে সুরক্ষিত রাখুন।

ডেঙ্গু সতর্ক ও লক্ষ্মণ বোঝার উপায়:উচ্চ জ্বর, প্রচন্ড দুর্বলতা, শরীর ও জয়েন্টে ব্যথা,বমি ও পেটের সমস্যা ইত্যাদি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শপরিষ্কার নিন। আমরা সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ি,এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি এবং ডেঙ্গু প্রতিরোধ করি।

একজনের সচেতনতা একটি পরিবারকে, একটি পরিবারের সচেতনতা পুরো এলাকা কে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।