মোঃ রনি রজব
আসন্ন ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকার সাধারণ ভোটার ও তরুণ সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় এলাকায় সুপরিচিত মুখ ও বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আলী ডাক্তারের ছোট ছেলে মোঃ হাসনাত জামিল তারেক চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এলাকাবাসীর নিকট দোয়া, আশীর্বাদ ও সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করেছেন।
জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলে তিনি ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুশাসন প্রতিষ্ঠা, সুষম উন্নয়ন এবং নিঃস্বার্থ জনসেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিয়েছেন।
এলাকার সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে মোঃ হাসনাত জামিল তারেক বলেন "জনগণের প্রকৃত সেবা করতে এবং ১নং ভোলাহাট ইউনিয়নকে একটি আধুনিক, মডেল ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক। আপনাদের মূল্যবান দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ।"
তার এই প্রার্থিতার ঘোষণায় স্থানীয় সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং এলাকার মুরুব্বিদের মাঝে দারুণ ইতিবাচক সাড়া পড়েছে। এলাকাবাসী মনে করছেন, তার মতো জনবান্ধব ব্যক্তিত্ব চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষ প্রকৃত সেবা পাবে।
আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি ১নং ভোলাহাট ইউনিয়নের সকল স্তরের জনগণের সুস্বাস্থ্য, কল্যাণ কামনা করেছেন এবং সমর্থনের মাধ্যমে এলাকার উন্নয়নে অংশীদার হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।





















