জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নতুন কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি কাউন্সিলের মাধ্যমে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে। দলীয় সূত্র এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে রাখা হচ্ছে সারজিস আলম ও আসিফ মাহমুদকে। আর সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ।

একই সঙ্গে সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের পদ বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় নেতাদের মতে, কেন্দ্রীয় কমিটির আকার, পদবিন্যাস ও কাঠামো আরও কার্যকর করতেই এই পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কাউন্সিলকে সামনে রেখে সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।