গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন রোগী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৫ জনের মধ্যে রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এর আগে ১৬ সেপ্টেম্বর ১ হাজার ৭৫৩ জন, ১৫ সেপ্টেম্বর ১ হাজার ৫৯৩ জন এবং ৮ সেপ্টেম্বর ১ হাজার ৫৭১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।





















