বগুড়ার ধুনটে ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকমে চুরির ঘটনায় গ্রেপ্তার আট আসামির সঙ্গে দেখা করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আরও দুজন। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাতে ধুনট থানায় ওই আটজনের সঙ্গে দেখা করতে গেলে মো. মোস্তফা ও বাবুল চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম। গ্রেপ্তার মোস্তফার বয়স ৪০ বছর। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আর ৪৮ বছর বয়সী বাবুল চৌধুরী একই উপজেলার কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে। থানা সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ধুনট শহরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় অবস্থিত মাসুদ টেলিকমে চুরির ঘটনা ঘটে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার আটজন হলেন চট্টগ্রাম শহরের আল আমিন, আক্কাস আলী ও হৃদয়, নরসিংদীর ইমরান, ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত এবং কুমিল্লার রবিউল ইসলাম, আলা উদ্দিন ও ইস্রাফিল রহমান। পুলিশ জানায়, গ্রেপ্তার আটজন আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারের পর তারা ধুনট থানায় পুলিশ হেফাজতে ছিলেন। ওই দিন রাতে তাদের সঙ্গে দেখা করতে থানায় আসেন মোস্তফা ও বাবুল। তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্টতা যাচাইয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়। ওসি আতিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা ও বাবুল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ধুনটে ৩৫ লাখ টাকার ৯৪ মোবাইল চুরি, দেখা করতে এসে আরও ২ গ্রেফতার

ধুনটে ৩৫ লাখ টাকার ৯৪ মোবাইল চুরি, দেখা করতে এসে আরও ২ গ্রেফতার
এ
এই মুহূর্তের বার্তা ডেস্কএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়
বিরোধীদল কি মুখে আঙুল দিয়ে বসে থাকবে, প্রশ্ন ছুড়লেন জামায়াত আমির
আরও অপরাধ
আরও দেখুন→
অপরাধ
টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে সুমনসহ দুইজন গ্রেপ্তার, সুইচ গিয়ার ও চাকু উদ্ধার

অপরাধ
সাভারে ৬৪০ ইয়াবাসহ ধরা তিন কারবারি, এলাকায় চাঞ্চল্য ও স্বস্তি

অপরাধ
তিতাস নদী থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

অপরাধ
গত বছর কুপিয়ে জখম, এবার গুলি—নেত্রকোণার সাংবাদিককে কে হত্যা করল?

অপরাধ
খুলনায় পুলিশের বড় অভিযান, মাদকসহ ৯ আসামি ধরা, দুজনের জেল
সর্বশেষ খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়










