হাফিজুর রহমান খান

কক্সবাজারের কুতুবদিয়ায় পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধের মৃ,ত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী সংলগ্ন স্থানীয় একটি বাজার এলাকায় এ দু,র্ঘ,টনা ঘটে।

নিহত আবুল কাশেম উত্তর ধুরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেইজ্যার পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাড়ির পাশের ডায়াবেটিস মার্কেটে যান আবুল কাশেম। বাজার শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ধুরুং বাজারের মালেক শাহ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরুল কায়েস তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃদ্ধের এমন আকস্মিক মৃ,ত্যু,তে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।