আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে এক আলাপচারিতার সময় তিনি এই তথ্য জানান। ইসি মাছউদ বলেন, এর আগে ১২ নভেম্বরের জন্য প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হলেও পরবর্তীতে তা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্রের প্রাপ্যতা এবং শিক্ষকদের দায়িত্ব পালনের জটিলতার কারণে এই সময়ে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, তফসিল ঘোষণা নিয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
এছাড়া, ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে যে সংলাপের কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।
















