পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য ঘোষণা করা সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এই সংরক্ষিত মহিলা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, উপনির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৬ অক্টোবর। পরদিন ২৭ অক্টোবর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর এবং পরদিন ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষ আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংরক্ষিত ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
















