জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডি.এম. আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনসিপি। সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় দলটির পক্ষ থেকে এই শোকপ্রকাশ করা হয়। শোকবার্তায় বলা হয়, ডি.এম. আব্দুল মতিনের প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে দলটি।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয় যে, প্রিয়জনকে হারানোর এই অত্যন্ত কঠিন সময়ে মহান আল্লাহ যেন মনিরা শারমিন ও তার পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। এনসিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার জীবনের যাবতীয় গুনাহ-ত্রুটি ক্ষমা এবং কবরকে নূর ও রহমতে পরিপূর্ণ করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছে। একই সঙ্গে মরহুমের আত্মার শান্তি কামনায় দলের সকল নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।