মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ যাত্রী।
জানা গেছে, শুক্রবার দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথে মধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায়ে আসলে বাসের চাকা বিকল হয়ে যায়। এসময় বাসটি সড়কর পাশেই থামানো ছিলে এ সময়ে বরিশাল থেকে ছেড়ে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের আরেকটি বাস ‘পালকী’ পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পালকী পরিবহনের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রীর ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে। এসময়ে আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। এ দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। চাকা পাংচার হলে পালকী পরিবহনটি এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখে। এ সময় দ্রুত গতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং নিহতদের মরদেহ উদ্ধার করি। তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে।
















