গাজীপুর, মিরপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁর দাবি, গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং মিরপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা এস এম মান্নান কচির অর্থায়নে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন। পোস্টে রাশেদ খাঁন লেখেন, গাজীপুরে ফ্যাসিস্ট সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অর্থায়নে তাঁর গুন্ডাবাহিনী শ্রমিক সেজে তাণ্ডব চালাচ্ছে। অন্যদিকে মিরপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলে আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা চালানো হচ্ছে। তিনি জানান, আজ সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পোশাক শ্রমিকদের নতুন মজুরি চলতি বছরের ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকরা নতুন মজুরি পাবেন। এ বিষয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ একমত হয়েছেন। রাশেদ খাঁন আরও লেখেন, এরপরও কোনো আন্দোলন চললে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে সেই আন্দোলন থামানো সরকারের দায়িত্ব। গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি সরকার জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকারের অন্যতম দায়িত্ব হলো শিল্পকারখানার নিরাপত্তা বজায় রাখা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করা। প্রকৃত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও শ্রমিক আন্দোলনের নামে ফ্যাসিস্টদের যেকোনো ষড়যন্ত্র ও আস্ফালন মোকাবিলা ও দমনে বিএনপি সরকার বদ্ধপরিকর।
শ্রমিক সেজে তাণ্ডব চালাচ্ছে জাহাঙ্গীরের গুন্ডাবাহিনী: রাশেদ খাঁন

শ্রমিক সেজে তাণ্ডব চালাচ্ছে জাহাঙ্গীরের গুন্ডাবাহিনী: রাশেদ খাঁন
অ
অনলাইন ডেস্কএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
মাদারীপুরে পরকীয়ার প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখল স্বামী

জাতীয়
বোনের রেখে যাওয়া সম্পত্তির লোভে তিন খুন, এবার পাঁচজনের মৃত্যুদণ্ডের রায়

সারাদেশ
পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

অপরাধ
খুলনার আদালতপাড়ার জোড়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

বিশেষ কলাম
বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক
আরও জাতীয়
আরও দেখুন→
জাতীয়
মাদারীপুরে পরকীয়ার প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখল স্বামী

জাতীয়
বোনের রেখে যাওয়া সম্পত্তির লোভে তিন খুন, এবার পাঁচজনের মৃত্যুদণ্ডের রায়

জাতীয়
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ে ফের কারাগারে ছাত্রলীগ নেতা হাবিব

জাতীয়
ডিসেম্বরেই সুখবর পাচ্ছেন পোশাকশ্রমিকরা, পাশে থাকার প্রতিশ্রুতি সরকারের

জাতীয়
প্রমাণ মিলেছে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির, তবু প্রকাশ পাবে না প্রতিবেদন
সর্বশেষ খবর