ফেনী প্রতিনিধি :

ফেনী পৌরসভাধীন রামপুর এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ সারিয়া ইসলাম (১৯) ও মাহফুজ নোমান (২৯) নামের দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনী জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল।

গত ৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখের সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসি ফেনী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অদ্য ০৫/১১/২০২৬ খ্রি. তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফেনী-এর একটি রেইডিং টিম ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভা রামপুর ১৮ নং ওয়ার্ডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে লাতু মিয়া সড়কের প্রবেশ মুখে রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১. সারিয়া ইসলাম (১৯), পিতা- আলী আশ্রাফ, মাতা- রহিমা খাতুন, সাং- দক্ষিণ নেয়াজপুর (আলী আশ্রাফ মিয়ার বাড়ী), ০২ নং ওয়ার্ড, ০৮ নং জয়লস্কর ইউনিয়ন, থানা- দাগনভূঞা, জেলা- ফেনী।

২. মাহফুজ নোমান (২৯), পিতা- সুজাত আলী, মাতা- শাহানা আক্তার, সাং- লালপুর (ভূঞাবাড়ী), ০২ নং ওয়ার্ড, ০৮ নং জয়লস্কর ইউনিয়ন, থানা- দাগনভূঞা, জেলা- ফেনী।

ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী It করে আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।