মোঃ সোহরাব আলী তেতুলিয়া পঞ্চগড়

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল। জানা যায় অতি সম্প্রতি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধা এবং অসম্মান করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড। গতকাল

বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। কিন্তু পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর একটি স্বাধীনতাবিরোধী চক্র তার দাফনে বাধা দিয়ে লাশ ১৭ ঘন্টা আটকে রাখে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোজাম্মেল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি ইউনুস শেখ। এ সময় জেলার পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।