বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান অভিযোগ করেন, জামায়াত বর্তমানে আওয়ামী লীগের মতোই একটি ফ্যাসিস্ট দল হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছে। তিনি বলেন, ব্রিটিশ আমল থেকেই জামায়াত মুনাফেকির রাজনীতি চর্চা করে আসছে।

গণ-অভ্যুত্থানের পর মজলুম অবস্থা থেকে দলটি এখন নিজেই জালিম হয়ে উঠেছে। রাশেদ খান আরও সতর্ক করে দিয়ে বলেন, জামায়াত যদি কোনোভাবে ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারে, তবে তারা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের এই কর্মকাণ্ড জনমনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।