পঞ্চগড়ে পৃথক দুটি দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ২৩ অক্টোবর দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালীবাড়ি এলাকায় ট্রাকের চাপায় প্রাণ হারান এক নারী। একই সময়ে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক কাঠমিস্ত্রি। নিহত নারীর নাম জুলেখা বেগম, বয়স ৫৫ বছর। তিনি বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামের আব্দুর কুদ্দুসের স্ত্রী। অপর নিহত ব্যক্তি জাহাঙ্গীর আলম, বয়স ৪০ বছর। তিনি সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাড়েয়া বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বোয়ালমারি এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম। পথে বারুনী কালীবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান। তখন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এদিকে চারমাইল বোদাপাড়া এলাকায় নিজ বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুতপা বণিক জানান, দুপুর পৌনে ১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আশীষ কুমার শীল।

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: হুঁশিয়ারি পাপিয়ার

সারাদেশ
সাভারে ৩৭ রাউন্ড গুলি নিয়ে ধরা সন্ত্রাসীর স্বীকারোক্তিতে চাঞ্চল্য, লুট করেছিল পুলিশ স্থাপনা থেকে

আন্তর্জাতিক
পোল্যান্ডের ক্রাকোভে বন্দুক হামলায় নিহত ২, আহত ১০, আটক ১

জাতীয়
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মাসে বেতন কত জানলে চমকে যাবেন

সারাদেশ
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
আরও সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার

সারাদেশ
কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ কাটা ও ফল চুরির অভিযোগ, থানায় জিডি

সারাদেশ
ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সর্বশেষ খবর