সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ২৩ সদস্যের একটি শক্তিশালী সাংগঠনিক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নতুন এই উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক পর্ষদ থেকে দুইজন উপ-প্রধান এই কমিটিতে থাকবেন। এছাড়া প্রতিটি বিভাগে একজন করে সাংগঠনিক সম্পাদক ও একজন সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।